কলাপাড়ায় ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি পালন

কলাপাড়ায় ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি পালন 





দক্ষিণে গ্যাস দেবেন না: গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস-২০২৫ উপলক্ষ্যে ১৯ নভেম্বর,  বুধবার সকাল ১০ টায় কলাপাড়ার আন্ধারমানিক নদীতে নৌবহর কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচিতে নৌকা র‍্যালির মাধ্যমে স্লোগান প্রদর্শন, ব্যানার ও প্লাকার্ডসহ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় । 

প্রায় দুই ঘন্টাব্যাপী নৌবহর কর্মসূচীতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ । বক্তারা গ্যাস সম্প্রসারণ নিরসনে এই উপকূলীয় এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র  ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।  সকল ধরনের ফসিল জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের প্রতি অনুরোধ জানান। নৌবহর টি আন্ধারমানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। 

Comments