তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত




জমকালো আয়োজনের মধ্য দিয়ে কলাপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে বুধবার দুপুর ৩ ঘটিকায় তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন এবং সভাপতিত্ব করেন মোঃ কাউছার হামিদ,কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম সহ ইউএনও অফিসের সকল কর্মকর্তা।

উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩ নং লালুয়া ইউনিয়ন দলকে হারিয়ে কলাপাড়া পৌরসভা দল জয়লাভ করেন।

খেলা শেষে টুর্নামেন্টের সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

Comments