বড়দিন সহ সরকারি ৩ দিন ছুটিতে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক আগমনের আশা ব্যবসায়ীদের

বড়দিন সহ সরকারি ৩ দিন ছুটিতে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক আগমনের আশা ব্যবসায়ীদের 


কলাপাড়া ডেস্ক।।

বিভিন্ন উৎসব পার্বন সহ সরকারী ছুটিতে লাখ লাখ পর্যটকের আগমন ঘটে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। এবারও বড়দিন সহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ৩ লাখ পর্যটক আগমনের আশা করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।তাই ধুয়ে মুছে নতুন করে সাজানো হয়েছে হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিকাল থেকেই পর্যটক আগমন বাড়তে শুরু করবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

Comments