তাই বছরের শেষ সূর্যাস্তকে বিদায় আর নতুন দিনের প্রথম সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে আগমন ঘটেছে হাজারো পর্যটকের। গতকাল বিকাল থেকে সৈকতে এ সকল পর্যটকদের আগমন ঘটে।পর্যটকরা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সৈকতে ঘুরে বেড়ান, ছবি তোলেন অনেকে নোনা জলে পা ভেজাচ্ছেন,অনেকেই সৈকতে বসে গান, আড্ডা ও আনন্দঘন মুহূর্তে মেতে উঠেছেন। কেউবা আবার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন সৈকতে।হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন স্পটগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নতুন বছরের প্রথম প্রভাতে সূর্যোদয় দেখার জন্য গতকাল থেকেই কুয়াকাটায় ভিড় জমান পর্যটকরা। বঙ্গোপসাগরের বুক চিরে উদিত হওয়া সূর্যের লাল আভা দেখতে ভোরের আলো ফোটার আগেই কুয়াকাটা সমুদ্র সৈকত কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রতি বছরের শুরুর দিনে।
হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানানঃ নতুন বছর উপলক্ষে পর্যটকের চাপ বিগত বছরের তুলনায় কম তবে তারা সন্তুষ্ট। অধিকাংশ হোটেল-মোটেলের ৫০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পর্যটকরা জানানঃ কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং একই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ নতুন বছর উদযাপনের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্বাস্থ্যসেবা টিম।

Comments
Post a Comment