শিক্ষার্থীদের বই উৎসবের মধ্য দিয়ে শুরু হলো নতুন বছর

 


কলাপাড়া ডেস্ক।‌।

কলাপাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪১ হাজার ২'শত ৮৯ জন শিক্ষার্থী পেলো ২ লাখ ১৪ হাজার ৮'শতটি নতুন বই।

নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭২ টি প্রাথমিক ও ১'শত১২টি মাধ্যমিক স্তরের ৪১ হাজার ২'শত ৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১৪ হাজার ৮'শত টি নতুন বই বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরন কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরন করা হলেও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বই বিতরন করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে অনেকটক উচ্ছাসিত ছিলো শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

Comments