বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি, ২০২৬) বিকেল ৪.১৫ ঘটিকায় টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন: কলাপাড়া উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোক সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আপসহীন এই নেত্রীর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি শুধু একটি দলের নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক। বক্তারা আরও বলেন, তাঁর দীর্ঘ সংগ্রামী জীবন এবং ত্যাগের মহিমা প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের এই শোক সইবার শক্তি দান করেন, সেই প্রার্থনা করা হয়।

Comments
Post a Comment