বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের ধানের শীষের পক্ষে মিছিল


কলাপাড়া ডেস্ক।।

মঙ্গলবার (২৭, জানুয়ারি) বিকাল ৪.২০ ঘটিকায় কলাপাড়া পৌরসভা মাঠ থেকে ১১৪, পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের ধানের শীষের পক্ষে বিশাল মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক টোটন,উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা।

সবশেষে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা মাঠে এসে শেষ হয়।

Comments