কলাপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত


সোমবার বিকাল চারটায় কলাপাড়া পৌর এলাকার সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন আলাউদ্দিন হাওলাদার।এ সভায় পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি সহ পৌর বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ মাহফিলের কার্যক্রম শুরু হয়।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান ও দেশবাসীর প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করা হয়। 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়, যেখানে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা,দেশ,জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।

Comments