কলাপাড়ায় ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এর সমর্থনে জনসভা অনুষ্ঠিত


 বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকায় কলাপাড়া উপজেলাধীন ১নং চাকামইয়া ইউনিয়নে ১১৪ পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার,সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মামুন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল মৃধা, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক শোয়েবুর রহমান এছাড়াও ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন‌। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়।জনসভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।উক্ত জনসভায় সাধারন মানুষের উপস্থিতি ছিলো লক্ষনীয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠালে আশা,ভরসা এবং বিশ্বাসের মর্যাদা রাখবো।

তিনি আরো বলেন, আমার প্রতি আপনাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো, আপনাদের প্রয়োজনের তাগিদে সর্বদা সচেষ্ট থাকবো।আমার নির্বাচিত এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের স্বার্থে সর্বোচ্চ করবো।

সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন, উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই, এবিএম মোশাররফ হোসেনের বিকল্প নেই।

দলমত নির্বিশেষে সাধারন মানুষ বক্তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

Comments