কলাপাড়ার কাগজ ডেক্স
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ঈদ পূর্ববর্তী আনন্দ আড্ডার আয়োজন করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় পৌর শহরের বিজয় স্বরণী সড়ক এলাকায় এ প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মো. আবুল হাসনাত রিমন সিকদার। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. ইমরান বিশ্বাস, আনোয়ার ফকির, জাকির সিকদার, তরুণ গাজী, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আরিফ সিকদার, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা এবং কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনন্দঘন এ আয়োজনে ছিল নানা ধরনের গ্রামীণ ও বিনোদনমূলক খেলা হাড়িভাঙ্গা, ছবির কপালে টিপ পরানো, বালিশ নিক্ষেপ এবং ঝুড়িতে বল নিক্ষেপ। পাশাপাশি মনোমুগ্ধকর আলোকসজ্জা, আতসবাজি ও গানবাজনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে শিশু, কিশোর, যুবক, নারী-পুরুষ ও বয়স্কসহ সকল শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজক যুবকরা জানান, প্রতি বছরের মতো এবারও তারা এই আয়োজন করেছেন, তবে এবারের অনুষ্ঠান ছিল আরও বড় পরিসরের ও ব্যতিক্রমধর্মী।

Comments
Post a Comment