কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা কালভার্ট এলাকায় প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলার কারণে স্থানটি ধীরে ধীরে একটি ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। স্থানীয় কিছু এলাকাবাসী ও ব্যবসায়ীদের অসচেতনতার ফলে পরিবেশ দূষণ বাড়ছে এবং আশপাশের মানুষের চলাচল ও বসবাসের পরিবেশ নষ্ট হচ্ছে।
এ অবস্থা থেকে মুক্তি পেতে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়। পৌরসভার পাশাপাশি পৌরবাসীকেও সচেতন হতে হবে। সবাই যদি নিজ নিজ দায়িত্ববোধ থেকে যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করে নির্ধারিত স্থানে ময়লা ফেলে, তাহলে সহজেই এই খাল ও কালভার্ট এলাকাকে ময়লার ভাগাড় থেকে রক্ষা করা সম্ভব হবে।
পরিবেশ রক্ষায় আমাদের সকলের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগই পারে কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে।

Comments
Post a Comment