কলাপাড়ায় ভোরের অভিযানে মাদকবিরোধী তৎপরতা: গ্রেফতার ৩

 

কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যরা যৌথভাবে অংশ নেন।

বুধবার (০১ এপ্রিল) ভোরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত মাছুয়াখালী গ্রাম থেকে ৪ পিস ইয়াবা ও ৪ পুরিয়া গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক সেবনকারী বশার (৪০)-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় জনসম্মুখে জব্দকৃত মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদিক জানান, কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসকের প্রধান ফটকে প্ল্যাকার্ড নিয়ে মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments