কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

 


কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় এক সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী (৫২) গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডা. শংকর প্রসাদ অধিকারী কলাপাড়া হাসপাতাল থেকে একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলে করে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি গরু দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

এ ঘটনায় মোটরসাইকেল চালক, ওষুধ কোম্পানির প্রতিনিধি বাদল চন্দ্র হাওলাদার (৪০), ডান হাতে আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ডা. শংকর প্রসাদ অধিকারীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠান। 

পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়।

Comments