কলাপাড়ায় চার ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড

 


কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক'র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করে। এসময় ড্রাগ সুপার, পটুয়াখালী উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন

দন্ডাদেশ প্রাপ্ত ফার্মেসি গুলো হলো, প্রগতি মেডিকেল হল, ন্যাশনাল ফার্মেসি, স্থানীয় ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি ইব্রাহিম খলিলের মালিকানাধীন ফার্মেসি ও মেহেরুন মেডিকেল হল। এ ৪টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও তফসিলের সারণির ক্রমিক ২২ অনুসারে অ্যান্টিবায়োটিক রেজিস্টার মেইনটেইন না করার কারণে মোট ৫৫,০০০/- টাকা জরিমানা করা হয়। 

এসময় মেয়াদউত্তীর্ণ ঔষধ, ভেটেরিনারি ঔষধ, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণ, ইপক্সি ঘেরা রুমে ঔষধ সংরক্ষণ, proper invoice যাচাই, DAR/MA নং ব্যতীত ঔষধ বিক্রিসংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইনও পরিচালনা করা হয়। 

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ঔষধ ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।



Comments