কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা ও পানির বোতল বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। ১২ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ। কোডেক এলাকা ব্যবস্থাপক ইসমাই শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবে সাবেক সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম প্রমুখ ।
ইসলামপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীদের মাঝে একটি স্কুল ব্যাগ, ছয়টি খাতা ও একটি পানির বোতল বিতরণ করা হয়। এছাড়াও কোডেক এর ঋনী সদস্য মুক্তা বেগমে এর কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় তাকে সুরক্ষা তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী ও গার্ডিয়ানরা অনেক আনন্দিত। শিক্ষা উপকরণ পেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী প্রিয়ঙ্কা বলেন, আমারা স্কুল ব্যাগ, খাতা ও পানির বোতল পেয়ে অনেক আনন্দিত, আমরা বই খাতা ও পানির বোতল ব্যাগে নিয়ে নিয়মিত স্কুলে আসবো। আমাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ছাত্র গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলেন, আজকের সন্তান আগামীদিনের ভবিষ্যৎ আমরা সকলে সকলের ছেলেমেয়ের দিকে খেয়াল রাখবো যাতে করে কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত না হয়। এক সময় ব্যাগ কেনার সামর্থ্য অনেকের ছিল না বলে মাথায়, কাঁধে বই নিয়ে স্কুলে যেতে হতো ।
এখন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন কমিউনিটি ডেভলপমেন্ট কোডেক এটা একটি ভালো উদ্যোগ জানিয়ে
প্রশংসা করেন ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো: এনামুল হক।
সাজিয়ে ফেলুন
কলাপাড়ায় কোডেকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. এনামুল হক।
কোডেকের এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে স্কুল ব্যাগ, ছয়টি খাতা ও একটি পানির বোতল বিতরণ করা হয়। এছাড়াও কোডেকের ঋণগ্রহীতা সদস্য মুক্তা বেগমের কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে সুরক্ষা তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে চতুর্থ শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা বলে, “আমরা স্কুল ব্যাগ, খাতা ও পানির বোতল পেয়ে খুব খুশি। এখন নিয়মিত বই-খাতা গুছিয়ে স্কুলে আসতে পারবো। এতে লেখাপড়ার প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সন্তানদের প্রতি সবাইকে আরও যত্নশীল হতে হবে, যেন তারা কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে। একসময় অনেকের ব্যাগ কেনার সামর্থ্য ছিল না, বই কাঁধে বা হাতে নিয়ে স্কুলে যেতে হতো। বর্তমানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।”

Comments
Post a Comment