কলাপাড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনের প্রশিক্ষণ

 

কলাপাড়ার কাগজ ডেক্স 

কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়া এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

টিয়াখালী ইউনিয়ন টিম লিডার মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম এবং সিপিপি উপজেলা টিম লিডার আ. মোতালেব হাওলাদার।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০ জন সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি কমিউনিটি প্রশিক্ষক ইভেন মাতব্বর ও শহিদুল ইসলাম তালুকদার।

কর্মশালায় দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Comments