কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়ায় দূর্যোগের পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ এবং দূর্যোগ মোকাবেলায় ব্যবহৃত উপকরণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে দাতা সংস্থা ইন্টারএ্যাকট-এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর থ্রাইভ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলার নীলগঞ্জ, টিয়াখালী, চাকামইয়া ও চম্পাপুর ইউনিয়নের সিপিপি, ডব্লিউডিএমসি, সিডিএমসি ও সঞ্চয় দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, থ্রাইভ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল চন্দ্র দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর লাখাইন, আল-আমিন ও তুষার বাড়ৈ এবং কমিউনিটি মবিলাইজার মোসাঃ নুরুন্নাহার।
বক্তারা বলেন, দূর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দূর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন উপকরণের সঠিক ব্যবহার সম্পর্কে জানানোই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এছাড়াও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Comments
Post a Comment