কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোন্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. আ. রাজ্জাক মোল্লার বাড়ির পূর্ব পাশের পুকুরপাড়ে অভিযান চালিয়ে মো. নাইম ফরাজী (২৫) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
আটককৃতের হেফাজত থেকে ২৫ পিচ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/১৯(ক)/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Comments
Post a Comment