কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়ার নাচনাপাড়া ও চিংগড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন গুপ্ত দেব (৩৯) এবং জুয়েল সিকদার (২৮)।
সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস এ অভিযানে সহায়তা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
উল্লেখ্য,জব্দকৃত মাদক জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।


Comments
Post a Comment