কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়ায় ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার চাড়িপাড়া এলাকার বটতলা নদীর পাড়ে অভিযান চালিয়ে মো: রাকিব তালুকদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব তালুকদার রাঙ্গাবালী উপজেলার বড় বাইজদী ইউনিয়নের টুঙ্গীবাড়িয়া গ্রামের বাসিন্দা মো: বশির তালুকদারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্তভার এসআই জাহিদুল ইসলাম জয়ের উপর ন্যস্ত করা হয়েছে।

Comments
Post a Comment