কলাপাড়ায় নবাগত নির্বাহী অফিসারের সাথে স্কাউটস নেতৃবৃন্দের মত বিনিময়


কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মো: আরিফুজ্জামান এর সাথে উপজেলা স্কাউটস নেতৃবৃন্দের ও ফুলের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে চারটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খাঁন, উপজেলা স্কাউটস সম্পাদক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ ইকবাল বাশার খাঁন, কোষাধ্যক্ষ নুরুল হক, সহ-সভাপতি শাহ সুজাউদ্দিন, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন, আবুল বাশার, এএলটি মিজানুর রহমান ও মামানৈ, স্কাউটার নজরুল ইসলাম এবং প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত স্কাউটার মো.হিজবুল্লাহ প্রমুখ।এ সময় কলাপাড়া উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদ্য স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস এর জাতীয় পর্যায়ের পরীক্ষা সম্পন্নকারী স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা স্কাউটস এর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উপজেলা স্কাউটসকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা সভাপতির নিকট ব্যাক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মো.আরিফুজ্জামান উপস্থিত সকলের কথা মনোযোগ সহকারে শোনেন। এবং উপজেলা স্কাউটস এর বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিতে তার পরিকল্পনা ব্যাক্ত করেন। এ সময় তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে কলাপাড়া উপজেলা স্কাউটসকে আরও সন্মানজনক জায়গায় নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি। 

Comments