কলাপাড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১


কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে একটি পরিত্যক্ত টিনসেড কাঠের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম বাদুরতলী এলাকার বাসিন্দা মো: কাইয়ুম হাওলাদার (৩০) নামের ওই ব্যক্তির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার কাইয়ুম হাওলাদার পশ্চিম বাদুরতলী ৯ নম্বর ওয়ার্ড, টিয়াখালী ইউনিয়ন, কলাপাড়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো: শাহজাহান হাওলাদার।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার সারনির ১০(ক) অনুযায়ী কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

Comments