ওয়ারেন্ট তামিলে অবদান রাখায় বিশেষ পুরস্কার পেল কলাপাড়া থানার এএসআই রাসেল খান

কলাপাড়ার কাগজ ডেক্স 

ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন কলাপাড়া থানায় কর্মরত এএসআই রাসেল খান। ২০২৬ সালের মে ও জুন মাসজুড়ে পরিচালিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

রবিবার পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে দায়িত্বশীল ও সফল পুলিশ সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দেন।

এসআই রাসেল খান বলেন, এ সম্মাননা শুধু আমার একার ব্যক্তিগত অর্জন নয়, বরং কলাপাড়া থানার সকল ফোর্সের সহযোগিতা ও পেশাদার পুলিশিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছি।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনে দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মূল্যায়ন হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও একই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

 

Comments