কলাপাড়ায় ইয়াবা পরিবহনের অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড

কলাপাড়ার কাগজ ডেক্স 

ইয়াবা পরিবহনের অপরাধে মো. রফিক হাওলাদার (৪১) ও বায়েজিদ (২৮) নামে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

ইয়াবা পরিবহনের অপরাধে উভয় ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক এবং অভিযানে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম সহযোগিতা করে।

 

Comments