কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি নেতৃবৃন্দ এবং মঞ্চের নতুন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন মঞ্চের কার্যনির্বাহী সদস্য মেজবাহউদ্দিন মাননু। সঞ্চালনা করেন এখন টিভির পটুয়াখালী প্রতিনিধি জসিম পারভেজ।
মতবিনিময় সভায় কলাপাড়ার পরিবেশ, জলবায়ু, জনস্বার্থ এবং স্থানীয় জনগণের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন মঞ্চের নবনির্বাচিত সভাপতি মনোয়ারা বেগম, সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস. এম. মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসাঃ দুলালী এবং কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জী।
এছাড়াও আলোচনায় অংশ নেন কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক ঝুনু কবির, সদস্য এনামুল হক, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল হক, সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন এবং ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এ সময় কলাপাড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দও আলোচনায় অংশ নেন।
সভায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা কলাপাড়ার পরিবেশ ও জনস্বার্থ রক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সম্মিলিত ও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন কমিটির নেতৃত্বে কলাপাড়ার পরিবেশ, জনস্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় আরও কার্যকর, শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নতুন কমিটির সভাপতি মনোয়ারা বেগম,সহ-সভাপতি কবির তালুকদার,সাধারণ সম্পাদক এস. এম. মোশারফ হোসেন মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ,দপ্তর সম্পাদক,আমিনুল ইসলাম,অর্থ সম্পাদক শুভ্রা চক্রবর্তী,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসাঃ দুলালী।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, শাহাদাত হোসেন বিশ্বাস,মেজবাহউদ্দিন মান্নু,নেছার উদ্দিন আহমেদ টিপু ও অমল মুখার্জী।

Comments
Post a Comment