ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তানিম মুন্সী

কলাপাড়ায় ৮নং ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম শামুয়েল হক (তানিম মুন্সী)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যালয়ের হলরুমে ১২ সদস্যবিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিজাইডিং অফিসার ও বাদুরতলী কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামানে, ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুদ্দিন, সমাজসেবক সিরাজুল ইসলাম, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি নাজমিন নাহার, সাবেক ছাত্র আরিফিন জামান সিফাত আকন, গণমাধ্যমকর্মী নাহিদুল হক প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নবগঠিত কমিটির সকল সদস্যকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, বর্তমানে একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সদস্যদের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি এস এম শামুয়েল হক তানিম মুন্সী বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Comments