কলাপাড়ার কাগজ ডেক্স
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল শিকদার, উপজেলা মহিলা দলের সম্পাদিকা নার্গিস বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ মোশাররফ, কল্লোল বিশ্বাস, সদস্য সচিব নুর এলাহী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিনুল ইসলাম ফাহিমসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মো: রুহুল আমীন অভী।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

Comments
Post a Comment