কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় ৩৩ পিস ইয়াবাসহ মো: বায়েজিদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রহমতপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে মো: বায়েজিদকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত বায়েজিদ ওই এলাকার এলাকার মো: আবু সালেহ তালুকদারের ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Post a Comment