কলাপাড়ায় সমাজসেবায় অবদানের জন্য মোস্তাফিজুর রহমানকে সম্মাননা

কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সরকারি মোজাহার উদ্দীন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক জিএস ও সমাজসেবক মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: কবির তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসলাম সিকদার, সহ-সভাপতি মো: নাহিদুল হক, সদস্য এইচ আর মুক্তা, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান ও প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন। 

এসময়ে টিয়াখালী ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার মিনা, সাধারণ সম্পাদক গাজী মো: আব্বাসউদ্দীন, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: ওমর ফারুক, সদস্য তাজুল ইসলাম আজাদ, মো: আরিফ সিকদার, সগির হোসেন ও সিয়াম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

Comments