কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার


কলাপাড়ার কাগজ ডেক্স 

পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. রিয়াজ খলিফা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কলাপাড়া থানার এসআই (নিঃ) মো: জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাষ্টার বাড়ি স্ট্যান্ড থেকে সন্দেহজনকভাবে মো: রিয়াজ খলিফাকে আটক করে।পরে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেফতারকৃত রিয়াজ খলিফা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ গ্রামের বাসিন্দা মো:নুরুল ইসলাম ও মোছা: আলেয়া বেগমের ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

Comments