কলাপাড়ার কাগজ ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় ২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কলাপাড়া পৌরসভার অফিস মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিস মহল্লার বাসিন্দা মো: ইব্রাহিম খলিল ওরফে সজিব (২৩), চিঙ্গরিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ (২০) এবং একই এলাকার জয় (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন তিন যুবককে তল্লাশি করলে তাদের থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

Comments
Post a Comment