কলাপাড়ার কাগজ ডেক্স
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিনা আক্তার, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি সজল সমাদ্দার,কলাপাড়া পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব নীলরতন কুন্ড নিলয়, সাধারণ সম্পাদক দেবাশীষ কালাসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান বলেন , উপজেলার ১৭ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠে পুলিশের টহল টিম দায়িত্ব পালনের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন। এছাড়াও সকল মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

Comments
Post a Comment