রাসেল মোল্লা, কলাপাড়া।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বিভিন্ন মন্দির ও শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
মঙ্গলবার (২০ অক্টোবর) খুব সকালে তিনি একাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। এ সময় মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দায়িত্ব পালনের খোঁজখবর নেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাঁকে জানান, তাঁরা তিন শিফটে দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে মনিরুজ্জামান মনির বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সকালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনের এ উদ্যোগকে স্থানীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Comments
Post a Comment